সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, প্রথম ইনিংসে ৯৫ রানে এগিয়ে ভারত

ক্রীড়া ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ফাইল ছবি

পূজারা-কোহলি-রাহানেদের ব্যর্থতা ঢেকে দিয়ে খানিকটা হলেও ভারতীয় শিবিরকে স্বস্তি দিলেন রবীন্দ্র জাদেজা। ৮৬ বলে ৫৬ রান করে অনন্য নজির গড়লেন ভারতীয় অলরাউন্ডার। ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খানের সঙ্গে এলিট ক্লাবে ঢুকে পড়লেন তিনি।
কী রেকর্ড গড়লেন জাদেজা? ৫৩টি টেস্ট খেলে ২০০০ রান এবং ২০০টি উইকেট ঝুলিতে ভরে ফেললেন জাদেজা। অলরাউন্ডার হিসেবে এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বোথাম (৪২টি টেস্টে), প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (৫০টি টেস্ট খেলে), প্রাক্তন পাক ক্যাপ্টেন ইমরান খান (৫০টি টেস্ট খেলে) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫১টি টেস্ট খেলে)। এবার সেই তালিকার নয়া সংযোজন জাদেজা। বিশ্বের পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। আর ব্যক্তিগত এই নির্ভরযোগ্য ইনিংসের হাত ধরেই খানিকটা হলেও স্বস্তিতে ভারতীয় শিবির।
বৃষ্টির কারণে বারবারই বিঘ্নিত হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে তৃতীয় দিনেও যার ব্যতিক্রম হল না। এদিনও খেলা শুরুর পরই বৃষ্টির জন্য বেশ খানিকক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। মাঠে বল গড়ালে একে এক প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ ও কেএল রাহুল। ২১৪ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন রাহুল। ২৫ রান করেন পন্থ। তারপরই দলের হাল ধরেন জাদেজা। অ্যান্ডারসন (৪) ও রবিনসনের (৫) দাপুটে বোলিংয়ের বিরুদ্ধে কার্যত একাহাতেই এরপর লড়াই চালান তিনি। শেষে জশপ্রীত বুমরাহও জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ২৮ রানে আউট হন ভারতীয় পেসার। ২৭৮ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এবার জো রুটদের ব্যাটিং অর্ডারে দ্রুত ধস নামানোই লক্ষ্য বুমরাহ, জাদেজা, শামি, সিরাজদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর