শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

পাবনায় এক দিনে আরও ১০ জনের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর থেকে শুক্রবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৪ জন। এছাড়াও সদরে একজন মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন আটঘরিয়ার নাসিরাপুর গ্রামের আব্দুল গফুর (৬২), বেড়ার আমিনপুর এলাকার আরিফুল ইসলামের স্ত্রী নিলুফা আক্তার (৬০), হেমায়েতপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী সুমা রহমান (৪০), ঈশ্বরদীর রুপপুর এলাকার ইদ্রিস আলী (৬৩), শহরের দিলালপুর মহল্লার আবু তালেবের স্ত্রী শাহেদা শানু (৬০), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা (৩০)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যাওয়া ১ জন ও উপসর্গে মারা যাওয়া ৩ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের কোনো সংকট নেই। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু হলে রোগীদের চিকিৎসা দেওয়া সহজ হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর