মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

এই হল দেশ – জিয়াউর রহমান মনির

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

এই হল দেশ!
চিকিৎসা সেবা নেই সাধারণ রোগেতেই
ডাক্তার দেখে না নামটাও লেখে না
মৃত্যুর পরে মাইকটা ধরে
নেতারা ফাল পারে আছি মোরা বেশ!

এই হল দেশ!

কত বাবা মরছে কত মা মরছে
করোনাতে না পরে করোনা ধরছে
মিছে কিট-এ পরীক্ষা করছে-করছে
আমলার গামলায় মোটা টাকা পড়ছে!

দেশ তবে কা’র
তোমার আমার?
না না না——–
মিথ্যের বেসাতি চলছে চলবে
সবুজ জমিনে কোটি লাশ ফলবে!

এতিমের শেষ কথা হাসপাতাল তুলে দাও
ডাক্তারী পোশাকটা তারাতারি খুলে নাও
চিকিৎসক থেকে যদি চিকিৎসা না হয়
কর দেয়া বন্ধ,করব না কা’রো ভয়
এবারের সংগ্রাম দুর্নীতি রুখব
শাণিত পেরেকটা মিছা মুখে ঠুকব।
এভাবে চলতে দেব না দেশটা
ছড়াকারের নামে হবে মিথ্যে কেসটা!

হউক তবে কেসটা দেখব শেষটা
বাটপার বাদশার কেটে যাক রেশটা
নীতিহীন নোঙর দিব না করতে
মানুষ হয়ে মানুষের দেব না মরতে
সহ্যের সীমা ভেঙ্গে দেখা হবে ফাঁসিতে
আমি বীর দেখে যাব দেশ মাতা হাসিতে!

আমি ছড়া লেখি কড়া বোধ দিয়ে আজ
বুক ফোলে সত্য সদা করে যাক রাজ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর