মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুজিব তোমায় হাজার সালাম – জিয়াউর রহমান মনির

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মুজিব তোমায় হাজার সালাম
যদিও তোমায় দেখতে না পাই,
শোকে ভারাক্রান্ত হৃদয়ে
তবু বিনম্র শ্রদ্ধা জানাই।

রাস্তা দিয়ে যখন হাঁটি
বাতাসের সাথে মিশে ভেসে আসে
তোমার নামের সুঘ্রাণ,
কে জানি বলছে জাগো জাগো
বীর বাঙালি রক্ষা করো তোমার
দেশপ্রেমিকদের প্রাণ।

জয় বাংলা জয় বাংলা
মুখরিত বাংলার মাটি,
আরো বলছে বীর বাঙালি
শেখ মুজিবুর তুমিই ছিলে খাঁটি।

আমার তো জুটলো না ভাগ্যে
দেখতে সোনার মুখ,
তবু আমি দুঃখ করি না
তোমার নামের মাঝে খুঁজে বেড়াই সুখ।

শতবর্ষের মুজিব তুমি
হয়ে আছো আকাশের তাঁরা,
ঘুম ভাঙ্গলেই মনে হয়
তুমি রয়েছ দুয়ারে খাড়া।

আমার নেই জানা
তোমার জীবনের কাহিনি,
আকাশে বাতাসে বলছে তাই তো
আমি খাতা কলমে বুনি।

আরও শোনা যাচ্ছে সোনার বাংলায়
তুমিই ছিলে নির্দোষ,
তুমিই ছিলে বীর বাঙালি
শেখ মুজিবুর রহমান
তুমিই ছিলে মা-মাটির মানুষ।

তাই তো আমরা ফিরে পেলাম সোনার বাংলা
আর লাল সবুজের পতাকা,
পেয়েছি যখন ধরেই রাখবো দিয়ে মানবতা
এই মোদের আশা আকাঙ্খা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর