সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাজিল ৫–০ গোলে হারাবে আর্জেন্টিনাকে – ব্রাজিলের প্রেসিডেন্ট

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানে জিবে জল আনা লড়াই। এমন ম্যাচে আবার অনেকেরই জিবের লাগাম ছুটে যায়।

পছন্দের দলের হয়ে বেমক্কা অনেক কিছু বলে বসেন অনেকেই। তবে সাধারণ সমর্থকেরা এমন কিছু বললে না হয় উড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভরা মজলিশে কথাটা যদি বলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট!

আর কথাটা যদি হয়, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিল এক-দুই গোল নয় ৫-০ গোলে হারাবে, তাহলে!

দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এ সময় বলসোনারো বলেন, ‘মারাকানায় শনিবার একমাত্র (ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল) দ্বৈরথটি হবে। আমার মতে ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’ কথাটি বলার সময় হাতের পাঁচটি আঙুলও তুলে দেখান বলসোনারো। ব্রাজিল প্রেসিডেন্টের কথায় মুচকি হাসেন আলবার্তো ফার্নান্দেজ।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এ লড়াইয়ের মোড়কে মুখোমুখি হবেন সময়ের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠে আসে ব্রাজিল। অন্য সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। চোটের কারণে সে টুর্নামেন্টে খেলেননি নেইমার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এ দ্বৈরথে বাগ্‌যুদ্ধ নতুন কিছু নয়।

ব্রাজিল তারকা রিচার্লিসন যেমন মনে করেন, এটাই স্বাভাবিক এবং মাঠে তারা তিল পরিমাণ ছাড় দেবেন না আর্জেন্টিনাকে, ‘আমরা সামলে নিতে পারব। এগুলো তো শুধু কথা নয়। মাঠের খেলায় কথার ছাপ থাকবে।’ আর্জেন্টিনার সেরা তারকা মেসি হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে আটকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসে আর্জেন্টিনা।

সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসে আর্জেন্টিনা।
ছবি: এএফপি

এ নিয়ে ব্রাজিলের রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরো বলেন, ‘মেসি যে প্রান্তে খেলে সেখানে আমি খেলি, এর আগে অনেক ম্যাচেই আমরা মুখোমুখি হয়েছি। তবে আমি একা কাউকে আটকে রাখতে পারব না। এ জন্য সতীর্থদের সাহায্য দরকার। আর মাঠে শুধু একজন খেলোয়াড়কে কেউ আটকে রাখে না। একটা দল ১১ জন নিয়ে খেলে, ১১জন নিয়ে রক্ষণ সামলায়, আক্রমণও করে ১১ জন নিয়েই।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর