বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু আজ থেকে

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

করোনা সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যক্রম সমন্বয়ের জন্য নতুন একটি কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন জন প্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অত্যাবশ্যকীয় কার্যক্রম সমন্বয় ও এ সংক্রান্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য এই মন্ত্রণালয়ের কল্যাণ শাখাকে কন্ট্রোল রুম করা হয়েছে। কল্যাণ শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল করিম প্রতিদিনের দায়িত্বের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে অবহিত করবেন। জরুরি কোনো প্রয়োজন হলে তিনি যুগ্ম সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে অবহিত করবেন। প্রশাসন-৪ শাখা থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার থেকে ১৪ জুলাই বুধবার পর্যন্ত মোট ২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্তদের জন প্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় উপস্থিত থেকে এ দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খুলে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৩০ জুন ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে এ কন্ট্রোল রুমের দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা করে মন্ত্রণালয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর