বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর নামক এলাকায় বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মোটরসাইকেল চালক হারুন খান (২৫) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত হারুন খান উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের আক্কেল আলী খানের পুত্র ও ঢাকায় একটি কোম্পানির গাড়ির চালক হিসেবে চাকরি করতেন।

জানা গেছে, কঠোর লকডাউনে অফিস বন্ধ থাকায় নিজের ব্যবহৃত মোটরসাইকেলযোগে হারুন খান ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। শনিবার ভোর পাঁচটার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পরে হারুন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে হারুন মারা যায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর