মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরই দায়ী করা হয়: অভিনেত্রী শেফালি

বিনোদন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর কাউকে নতুন করে ভালোবাসা সম্ভব না। এমনটাই ভেবেছিলেন ‘কাঁটা লাগা’খ্যাত ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ২০০৪ সালে ‘মিট ব্রোস’খ্যাত হরমিত সিংকে বিয়ে করেন শেফালি। ২০০৯ সালে ভেঙে যায় তাদের বিয়ে। তারপর বহুদিন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী।
২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য টেলিভিশন অভিনেতা পরাগ তিওয়ারিকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পাঁচ বছরের মাথায় তার সংসার ভেঙে যায়। এ নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খোলেন শেফালি জরিওয়ালা।
অভিনেত্রী বলেন, ‘প্রথমত এটা মেনে নিতেই সমস্যা হচ্ছিল। যদিও সে সময় মা-বাবা, বন্ধুরা আমার পাশে ছিল। তাই নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর ভালোবাসার ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল। মনে হতো, আমার পক্ষে আর প্রেমে পড়াই সম্ভব নয়! বিয়ে তো অনেক দূরের কথা। যদিও সব সামলে উঠেছি।’
প্রথম বিয়ে ভেঙে যাওয়া এবং দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা শুনতে হতো শেফালিকে। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে এখনো বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরই দায়ী করা হয়। আর তার ওপর আপনি যদি পর্দায় ভিলেন বা বোল্ড চরিত্রে অভিনয় করেন, তাহলে তো হয়েই গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর