শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কৃষিতে প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছেন কৃষক

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পটুয়াখালীর কলাপাড়ায় সচল রয়েছে কৃষিকাজ। কৃষকের নিরলস পরিশ্রম, প্রযুক্তির ব্যবহারে চাষাবাদ এবং মাঠ পর্যায়ে সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে স্থানীয় কৃষিতে অভাবনীয় সাফল্য এনেছে কৃষি বিভাগ। এদিকে কৃষককে কৃষি কাজে আগ্রহী করে তুলতে সরকারি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ প্রদান, কৃষকের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ, উঠান বৈঠকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা, ক্ষতিকর পোকা নিধনে কীটনাশকের ব্যবহার, মিষ্টি পানি সংরক্ষণে স্লুইজ গেট নিয়ন্ত্রণ ও পুকুর খনন, উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ ও বেসরকারি ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণে প্রতিবন্ধকতা দূরীকরণে কৃষিতে এমন সফলতা পেয়েছে কৃষক এমনটাই দাবি স্থানীয় কৃষি বিভাগের। উপজেলা কৃষি কর্মকর্তা আ. মন্নান বলেন, কৃষিতে সাফল্য অর্জনে কৃষি বিভাগ সর্বদা মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে সঠিক পরামর্শ প্রদান করছে।
পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এলাকায় কৃষি ফলন বৃদ্ধি পেয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর