বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

দেশে চীনের নতুন টিকা ট্রায়ালের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবি ক্যামস)-টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) অধীনে ট্রায়ালের জন্য এ টিকার অনুমোদন দিল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। আইএমবি ক্যামস-টিকার দেশীয় এজেন্ট ওয়ান ফার্মা।
বুধবার (২৩ জুন) সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও দুটো টিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের কথা জানায় বিএমআরসি। যেখানে গত বছর ওই তিন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ারও কথা ছিল।
আইসিডিডিআর’বির সঙ্গে আইএমবি ক্যামসের প্রায় ৬০ কোটি টাকার চুক্তি হয়েছে হয়। এর ২৫ শতাংশ টাকা চীনের এ প্রতিষ্ঠানটি আইসিডিডিআর’বিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর