মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পূণরায় ভোট গণনার দাবিতে লিখিত আবেদন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পূণরায় ভোট গণনার দাবিতে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত এক নারী সদস্য প্রার্থী রিটানিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বই মার্কার সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সামিমা ইয়াসমিনের আবেদনে জানা গেছে, গত ২১ জুন ভোটগণনা শেষে তাকে পরিকল্পিতভাবে পরাজিত ঘোষণা করে প্রতিদ্বন্ধী সূর্যমুখী মার্কার প্রার্থী রেহানা বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সামিমা ইয়াসমিন বলেন, পশ্চিম পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ভোট গণনার বিবরণী ফরমে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা রেহানা বেগমের নামের সামনে এবং কম ভোট পাওয়া রেহানার প্রাপ্ত ভোট আমার নামের সামনে লিখেছেন। বিষয়টি আমার এজেন্ট দেখে প্রতিবাদ করলে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এমনকি ভোট গণনার বিবরণী ফরমে আমার এজেন্টের স্বাক্ষর পর্যন্ত গ্রহণ না করে মাত্র তিন ভোটের ব্যবধানে রেহানা বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে তিনি (সামিমা) পূর্ণরায় তার সংরক্ষিত ওয়ার্ডের তিনটি কেন্দ্রের ভোট পূর্ণরায় গণনার দাবি করে রিটানিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত আবেদন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর