শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নির্বাচনী সহিংসতায় নিহতর পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৩:৩৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় নিহত দরিদ্র ভ্যানচালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বিকেলে নিহত ভ্যান চালকের বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

পাশাপাশি নিহতের স্ত্রীর নামে বিধবা ভাতা এবং সরকারি ঘর দেয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ জুন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালায় আরজ আলী সরদারের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই আবু বকর নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অদ্যাবধি কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর