শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশালে ট্রাক চাঁপায় দুইজন নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নগরীর আমতলার মোড় সংলগ্ন সড়কে বুধবার বিকেল তিনটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখকে (৩৫) ট্রাকসহ আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-জেলার বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের পুত্র বিদ্যুৎ বিশ্বাস (৩৫) এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি ইসলাম (২৫)। এদেরমধ্যে বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং রাব্বি তার বিক্রিয় প্রতিনিধি।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরীর রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটিও একই দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আমতলার মোড় সংলগ্ন সড়কে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের বাম চাকার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর জনগুরুত্বপূর্ণ ওই সড়কটিতে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর