বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আত্রাইয়ে টয়লেটের স্লাব ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু

জসিম উদ্দিন জনি, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে টয়লেটের স্লাব ভেঙ্গে ভিতরে পরে মোঃ মোজাম্মেল (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর (গুরবাড়িয়া) গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাড়ি উপজেলা নবাবেরতাম্বু গ্ৰামে।

স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করার চেষ্টা করে না পাড়ায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসে এক টিম গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধার ভাতিজা মোঃ মানিক (৪০) বলেন, রবিবার সকালে নাতির বাড়ি বেড়াতে যায়, এই দিন বিকেলে নামাজ আদার করে বাড়ি ফিরার পথে পায়খানার স্লাবের উপর দিয়ে হেঁটে যেতেই স্লাব ভেঙ্গে টয়লেটের মধ্যে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, একটা অস্বাভাবিক মৃত্যু। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃত ব্যাক্তিকে দাফন কাফনের জন্য তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর