বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

কে, এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া এবং কাজিপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮), উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হাসান (৩২) ও কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের পূর্ব জজিরা গ্রামের কাইচা মণ্ডলের ছেলে ফরিদ উদ্দীন (৫০) শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন আতিক হাসান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন জানান, বিকেলে চরাঞ্চলের খেয়াঘাট এলাকায় নৌকা থেকে খো-খাদ্যের খড় নামাচ্ছিলেন কৃষক ফরিদ উদ্দীন। এ সময় বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর