বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গৌরনদীতে ট্রাক চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাঁপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র। সে হলিকেয়ার কোম্পানির প্রডাক্ট প্রমোশন অফিসার ছিলো।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে বারটার দিকে বরিশাল থেকে গৌরনদীর দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন দেলোয়ার হোসেন। পথিমধ্যে আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে চাঁপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালক সোহাগকে আটক করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর