মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী মো. শাহিন হাওলাদারকে সমর্থন জানিয়ে প্রার্থীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার লিটন।

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা মার্কার সমর্থনে বুধবার সন্ধ্যা রাতে প্রতিনিধি সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটন এ ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণেই দেশের সকল দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি (ইউনুস) আগামী ২১ জুন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ভোটারদের উৎসাহিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছালাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌকা মার্কার প্রার্থী মোঃ শাহীন হাওলাদার, সমর্থনকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার লিটনসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর