শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা ২৪ জুন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর