বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশালে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নগরীর কাশিপুর এলাকায় বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এবিএম জসিম উদ্দীন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দীন পটুয়াখালীর টেলিখালি এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা গেছে, জসিম উদ্দীন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর নামক এলাকায় বিপরীতমুখি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই আলমগীর হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর