বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে সাতসকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

২৮ মে শুক্রবার সকাল নয়টার দিকে নান্দাইল চৌরাস্তার উত্তর পাশে আঠারোবাড়ি চৌরাস্তা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে একটি ইজিবাইক আঠারোবাড়ির দিকে যাচ্ছিল, অপরদিকে কালো রঙের একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে নান্দাইল চৌরাস্তার দিকে আসছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি কে চাপা দিলে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই আঃ খালেক নামে এক বৃদ্ধ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন (৪৫)নামে একজনকে মৃত ঘোষণা করে। নিহত শাহাবুদ্দিন উপজেলার বাঁশ হাটি গ্রামের বাবর আলীর পুত্র।
এছাড়া একই উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের পুত্র মজিবুর রহ মান (৩৫) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ, মাইক্রোবাসটিকে জনতা আটক করেছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর