বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আগৈলঝাড়ায় হাত-পা, মুখ বাধা অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় হাত-পা, মুখ বাধা অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
উদ্ধর করা পুলিশ কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পয়সা এলাকার একটি বালুর মাঠ থেকে ২০-২২ বছরের ওই যুবককে উদ্ধার করেন তিনি। ওই যুবককে তাৎক্ষনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে পরচয়ের কোন কাগজপত্র বা মানিব্যাগ পাওয়া যায়নি।

এসআই মনিরুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পেশায় ইজি বাইক চালক। দুর্বিত্তরা তাকে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, অজ্ঞাত ওই যুবককে হাত-পা, মুখ বেধে অজ্ঞান করা হতে পারে। তারা ওই যুবককে সেই ধরনের চিকিৎসা প্রদান করছেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর