শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটঘরিয়ায় পাট চাষে কৃষকের মুখে হাসির

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় পাট চাষে কৃষকের মুখে হাসি। চলতি মৌসুমে এ উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭শ হেক্টর এবং অর্জিত হয়েছে ৪ হাজার ৬শ হেক্টর জমিতে।

তবে এলাকার পাট চাষীদের সাথে কথা বলে জানা গেছে, ১বিঘা জমিতে পাট চাল করতে খরচ হয় ৮ থেকে সাড়ে ৯ হাজার টাকা। আর ফলন ভালো হলে বিঘা প্রতি ১০ থেকে ১৩ ১৪ মণ পাট পাওয়া যায়। তাছাড়া অন্যান্য ফসলের তুলনায় পাট চাষ বেশি হওয়ায় উপজেলার কৃষকেরা পাট চাষে ঝুঁকছেন।

কৃষক সবুজ হোসেন গত বছর তিনি ৪ থেকে ৫ বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন। প্রায় ৩৫ থেকে ৪০ মণ পাট হয়েছিল। গড়ে তিনি পাট বিক্রি করেছিলেন ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়া তিনি এবছর ৭ থেকে ৮ বিঘা জমিতে পাট আবাদ করেছেন। তিনি আশা করছেন এবারও পাটের ভালো দাম পাবেন। একই এলাকার মামুন হোসেন, পান্না মন্ডল আমিরুল ইসলাম, আটঘরিয়া পৌরসভার মকবুল হোসেন, লাল চাঁদ, হাফিজুর রহমান এবং মহেষপুর গ্রামের মুহু গতবছরের মতো এবছরও পাটের আবাদ করেছেন।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোখশানা কামরুনাহার বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে বিগত বছরগুলোতে পাটের ভালো দাম পাওয়ায় এলাকার কৃষকদের মাঝে পাট চাষে আগ্রহ বেড়েছে। তবে বিগত কয়েক বছর পাট চাষে লাভের মুখ দেখায় এলাকার কৃষকেরা আবার পাট চাষ শুরু করেছেন।

 

 

#আপন_ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর