শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

‘আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে’

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবেলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।
বুধবার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‌আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে। কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটি আমরা কন্টিনিউ (অব্যাহত) রাখব। যতদিন দেশের অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন এ সুযোগ দেওয়া হবে।
এর আগে গত ২৪ মার্চ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কি-না, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানাবেন। 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর