বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আত্রাইয়ে ভ্যানগাড়ী থেকে পড়ে এক বৃদ্ধ নিহত

রুহুল আমিন আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে মাঠ থেকে ধান কেটে ভ্যান গাড়ী বোঝায় করে বাড়িতে আনার সময় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হয়ে পাঞ্জব (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত পাঞ্জব উপজেলার হাতিয়াপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। জানা গেছে, গত রোববার (১৬ মে) বিকেলে মাঠ থেকে ধান কেটে ভ্যান ভর্তি করে বাড়িতে আনার সময় মাগুড়া আকবরপুর গ্রামের রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে পাঞ্জব ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর