বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আত্রাইয়ে খড় আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধা নিহত

রুহুল আমিন আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে খড় আনতে গিয়ে আলেয়া বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেওয়া ওই গ্রামের মৃত মোজাম্মেল হক মজুর স্ত্রী। জানা গেছে, বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠে খড় আনতে যায় বৃদ্ধা আলেয়া বেওয়া। মাঠ থেকে খড় আনার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, বজ্রপাতে নিহত বৃদ্ধার নামাজের জানাজা গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর