বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটোয়ারীতে গভীর রাতে ফার্নিচার দোকানে অগ্নিকান্ড

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে গভীর রাতে ফার্নিচার দোকানে অগ্নিকান্ড জনমনে নানা প্রশ্ন । জানাগেছে, উপজেলার মোলানী গ্রামের ননী গোপালের পুত্র সুশান্ত বর্মন ফকিরগঞ্জ বাজার ঘেষা সোনালী ব্যাংকের পিছনে বেশ কিছুদিন হতে কাঠ ফার্নিচার দোকানের ব্যবসা করে আসছে। সোমবার (১৭ মে) রাত প্রায় পৌনে চার টার দিকে ফার্নিচার দোকানে আগুন জ্বলতে দেখলে পার্শ¦বর্তী লোকজন চিল্লাহল্লা করে এবং দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনট এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। দোকানের মালিক সুশান্ত জানান, কাঠের বিভিন্ন প্রকার তৈরী করা ফার্নিচার দোকানের ভিতরে ছিল এবং আরো ফার্নিচার তৈরী করার জন্য কাঠ প্রস্তুত ছিল। সবকিছু মিলে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও বণিক সমিতির নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারন জানা যায়নি।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর