বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গৌরনদীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রী দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।

হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মিলন সরদার দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। ঈদ-উল ফিতর উপলক্ষে মিলনের দুই কন্যা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে মিলন সরদারের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে দুইবোনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর