মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

গৌরনদীতে গৃহবধু ধর্ষণ চেষ্টায় পল্লী চিকিৎসক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বসতঘরে একা পেয়ে রাতের আধারে দুই সন্তানের জননী গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সিদ্দিকুর রহমান নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। রবিবার সকালে গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শনিবার রাতে দুই সন্তানের জননীর বসতঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায় অভিযুক্ত পল্লী চিকিৎসক সিদ্দিক। এসময় গৃহবধুর ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় গৃহবধু বাদি হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর