বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

যাত্রিবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আলামিন খলিফা (৩২) ও রাকিবুল হাসান রাহাত (৩৪) নামের দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলামিন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলসোনাওঠা গ্রামের সাহেব আলী খলিফার পুত্র এবং রাহাত বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, নিহত দুই পোশাক শ্রমিক চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটি কাটাতে বুধবার সকালে মাহেন্দ্রাযোগে তারা বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠি ব্রিজের ঢালে অজ্ঞাতনামা একটি বাসের সাথে যাত্রিবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মাহেন্দ্রার আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর