বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গৌরনদীতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

খালের মধ্যে মটারের ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে শাহিন বেপারী নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজুহার গ্রামে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। নিহত শাহিন বেপারী পার্শ্ববর্তী মুলাদী উপজেলার সাহেবেরহাট গ্রামের মৃত রশিদ বেপারির পুত্র।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, অন্যান্য শ্রমিকের সাথে সারাদিন চাষির জমি থেকে বোরো ধান কাটেন শাহিন। শুক্রবার বিকেল ছয়টার দিকে স্থানীয় খাল দিয়ে নৌকায় করে চাষির বাড়িতে ধান নেয়ার সময় পূর্ব বেজুহার গ্রামের খলিফা বাড়ির কাছে পৌঁছলে খালের মধ্যে জমে থাকা কচুরিপানায় নৌকা আটকে যায়। কচুরিপানা সরিয়ে দেয়ার জন্য শ্রমিক শাহিন খালের মধ্যে নামেন। এসময় স্থানীয় ব্লক সুপারভাইজার কালু সরদারের মটারের ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে (শাহিন) মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর