মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

গুরুদাসপুরে ছয় বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মহিবুল্লাহ নামের ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী-ভিটাপাড়া গ্রামের ভুট্টার জমি থেকে গলা কাটা অবস্থায় মহিবুল্লাহর লাশ উদ্ধার করা হয়।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল জানান, নিহত মহিবুল্লাহ পাশর্^বর্তী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক মো. ইসাহক আলীর শিশুপুত্র। প্রায় ১৫ দিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে মহিবুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে স্মার্টফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায় সে। সন্ধ্যার পরও মুহিবুল্লাহ বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি শেষে আত্মীয় স্বজন এলাকায় মাইকিং করে। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুট্টার জমিতে মুহিবুল্লাহর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, শিশু মহিবুল্লা হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। শত্রুতার বসবর্তি হয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর