মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চটির ছবি পোস্ট করে ট্রোলড স্বস্তিকা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জি। তারপরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়। তাতে দেখা যাচ্ছে, একজোড়া সাদা-নীল চটি। ছবিটি পোস্ট করে, বেশ কিছু ফুল-ভালোবাসার ইমোজি দেন স্বস্তিকা। তারপরে থেকেই ট্রোলিং শুরু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে তাঁর সাদামাটা জীবনযাপন। তাতে সাধারণ শাড়ি, হাওয়াই চটি এসব অনেকসময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ওঠে এসেছে। নেটমাধ্যমে ‘চটিপিসি’ শব্দটা তো প্রায়ই শোনা যায়। তিনি অবশ্য সেসব কথায় বেশি পাত্তা দেননি কোনোদিনই। বুধবার স্বস্তিকা এই পোস্ট করা মাত্রই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পোস্টের কমেন্ট সেকশনে শুরু হয়ে যায় গণ্ডগোল।

kalerkantho

এক নেটিজেন কমেন্ট বক্সে লিখলেন, ‘বড্ড দেরি করে ফেললেন, এখন তো আর টিকিটও পাবেন না।’ স্বস্তিকার সপাটে উত্তর, ‘টিকিটের ইচ্ছে থাকলে এতদিন বসে থাকতাম বলে আপনার মনে হয়, যান মনটা পরিষ্কার করে আসুন’। আরেকজন লেখেন, ‘বাম মনোভাব দেখাতে দেখাতে কখন যে পিসির দলে চলে যাবে ধরতে পারবেন না।’

একজন কমেন্ট বক্সে লেখেন, ‘এটা কি দেখালেন! দিনটা কেমন যাবে কে জানে।’ দীপরেখা মুখোপাধ্যায় নামের আরেকজন লেখেন, ‘এই তো! আসল রূপ টা বেরিয়ে পড়েছে। ৫ বছর অবধি এটাই ধরে রাখতে হবে কিন্তু..এদিক ওদিক করবেন না…।’

সূত্র: জি-নিউজ।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর