মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিচ ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার র‌্যাব-৮ এর প¶ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলো- শরিয়তপুর জেলার পালং থানার হাবিবুর রহমানের পুত্র নাঈমুর রহমান ওরফে নাঈম (২৪) এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আলমগীর সরদারের পুত্র রফিকুল ইসলাম ওরফে রাব্বী (২৪)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, নগদ দুই হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর