বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সলঙ্গায় মাটিবাহী কুত্তাগাড়ির ধাক্কায় অটোযাত্রী নিহত

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় তাড়াশ রাস্তার বনবাড়িয়া সাঁকো ব্রীজের পশ্চিমে মাটিবাহী কুত্তাগাড়ি একটি ধানবোঝাই অটোভ্যান গাড়িকে ধাক্কা দিলে ভ্যানগাড়ির চালক সহ ভ্যানযাত্রী গুরুতর আহত হয়। আহত খোকনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে,আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে। নিহত ব্যক্তি সলঙ্গা থানার রামকৃষ্ঞপুর ইউপির আগরপুর উত্তরপাড়ার (বড়বাড়ি) হাজী গোলবার আকন্দের বড় ছেলে খয়রুজ্জামান খোকন (৫০)। ঘটনাটি নিশ্চিত করে ১ নং ওয়ার্ডের মেম্বর হাবিবুর রহমান জানান,ঘটনার সময়ে ভ্যানে করে সলঙ্গায় ধান বিক্রির জন্য যাবার পথে উল্লেখিত স্থানে মাটিবাহী কুত্তাগাড়ি পিছন থেকে ধানবোঝাই অটোগাড়িকে জোরে ধাক্কা দিলে গুরুতর আহত খোকনকে হাসপাতালে নিলে মৃত ঘোষনা করেন এবং একই গ্রামের অটোচালক আসমতের পুত্র সাব্বির বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর