বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

লামায় নির্মাণ কাজের শ্রমিক নিয়ে মিনি ট্রাক উল্টে আহত ১৩

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে গেলে ১৩ জন আহত হয়েছে। শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২১ইং) রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত ১৩ জন শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানান, ১৩ জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে। লামা হাসপাতালে আহতদের সারিবদ্ধ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত শ্রমিক মো. রেজাউল হক বলেন, গাড়িতে ২৫ জন নির্মাণ শ্রমিক ছিল। রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে মালামাল সহ যাচ্ছিলাম। হাসপাতালে আসা আহত ১৩ জন ছাড়া বাকীরাও কম-বেশি আহত। আহত শ্রমিকরা হলো, নবীর হোসেন (১৩), মোঃ মনির (১৭), মোঃ আলমগীর (২৩), মোঃ রেজাউল হক (৫৩), মোঃ জিয়াবুল (২২), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ সাকিব (১৮), মোঃ রাসেল (২৩), সায়েম (১৫), মোঃ সাগর (১৯), শহীদুল ইসলাম সজিব (১৮), মোঃ আরাফাতুল ইসলাম (১৯), মোঃ নেজামুল করিম (১৬)। আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো, নবীর হোসেন, মো.মনির ও মো. আলমগীর। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র মো জহিরুল ইসলাম।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর