মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদীতে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন থানা পুলিশ। এসময় মোটরসাইকেলে থাকা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তিনজনকেই আটক করে পুলিশ। পরবর্তীতে দুইজনের কাছ থেকে একটি রাম দা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানার এসআই মোঃ আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর