বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী নামক স্থানে সিলেট-জকিগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (১৮) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আলমাছ আলীর পুত্র।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাজু মিয়ার ফুফাতো ভাই গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ রুবেল আহমদ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গোলাপগঞ্জ যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় আসা মাত্র (সিলেট-জকিগঞ্জ সড়ক) একটি বালু ও পাথরবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক সাজু মিয়া গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৩টার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর