সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্রিকেটাররা করোনা আতঙ্কে আইপিএল ছাড়ছেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েও প্রশ্ন উঠছে। করোনা আতঙ্কে এরইমধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, অ্যাজাম জাম্পা ও কেন রিচার্ডসন। ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও টুর্নামেন্ট ছেড়ে দিয়েছেন। এর আগে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। শোনা যাচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসিও টুর্নামেন্ট গুডবাই বলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি তিনি।

এদিকে, দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও শোয়েব আক্তার আইপিএল বন্ধের দাবি তুলেছেন। আবার রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস মনে করেন এই কঠিন সময়ে আইপিএল-ই এক মাত্র মুক্তির পথ। সব কিছুকে ছাপিয়ে আইপিএলের ভবিষ্যৎ কোন দিকে তা এখনও নিশ্চিত নয়।

বিসিসিআই ও আইপিএল দলগুলোরগুলোর পক্ষ থেকে বারবার ক্রিকেটারদের আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটছে না তাঁদের। গতকাল কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে পৌঁছেছে। সাকিবদের প্রত্যেকের পরণে ছিল পিপিই, ফেসশিল্ড, গ্লাভস এবং মাথার টুপি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর