বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সরকারের উদ্যোগে দুধ, ডিম ও মাংস বিক্রি ঢাকায়

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সরকারের উদ্যোগে দুধ, ডিম ও মাংস বিক্রি করায় বেশ উপকৃত হচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজারের চেয়ে কম দামে এসব খাদ্যপণ্য বিক্রি করাকে মাইলফলক হিসেবে দেখছেন তারা। শুধু ঢাকা সিটিতেই ২০টি পয়েন্টে বিক্রি কার্যক্রম চলছে বলে জানায় প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারে দাম বেশি হওয়ায় মতিঝিল শাপলা চত্বরে লাইনে দাঁড়িয়েছেন দুধ ও ডিম কিনতে আব্দুস সাত্তার। পেশায় একজন পত্রিকার হকার তিনি। প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বাজার দরের চেয়ে কমে বিক্রি করা এসব খাদ্যপণ্য কিনতে পেরে বেশ উপকৃত বলে জানান তিনি। আব্দুস সাত্তার বলেন, ‘সবসময় আর পাওয়া যাবে না। এখন সুযোগ পেয়েছি তাই এখান থেকে কম দামে কিনতে এসেছি। কিন্তু দেখা যায় আমাদের চেয়ে বড় লোকেরাই বেশি কিনতে আসে। যাদের এখান থেকে না কিনলেও চলে। কিন্তু তাদের কারণে আমাদের মত গরীবরা অনেক সময় কেনার সুযোগ পায় না।’ খামারে উৎপাদিত দুধ প্রতি লিটার ৬০, প্রতিপিস ডিম ৬ টাকা ও এককেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। সরকারের এ উদ্যোগে সন্তুষ্ট সব শ্রেণির ক্রেতা। দেশব্যাপি এ উদ্যোগ বাস্তবায়নে খামারিদের কাছ থেকে কেনা দামেই সরকার ভোক্তাদের কাছে বিক্রি করছে বলে জানান ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান। প্রাণিসম্পদ অধিদপ্তরে অস্থায়ী ডিপো থেকে রাজধানীতে দুই শিফটে ২০টি পয়েন্টে প্রতিটি গাড়িতে বিক্রি করা হচ্ছে সাড়ে তিনশ’ লিটার দুধ, দুই হাজার পিস ডিম ও ৫০ কেজি মাংস।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর