বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাগরপুর ইউনিয়ন তফসিল অফিসের পাশের ভবনে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নে দুয়াজানী গ্রামের ইউনিয়ন তফসিল অফিসের পাশের ভবনে (যাদব বাবুর বাড়ি তথা বাঘের দালান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২শত বছরের পুরাতন ভবনে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এলাকাবাসীর সহায়তায় নাগরপুর ও টাঙ্গাইলের ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে নাগরপুর থানা পুলিশ । অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি।

ইউপি সদস্য মো. নুরুল ইসলাম নুরু বলেন, ঐ ভবনের নিচ তলায় ভূমিহীন এক পরিবার বসবাস করতেন। কিন্তু ভবনটির দ্বিতীয় তলায় কোন মানুষের বসবাস ছিলো না। তবে সেখানে স্থানীয় রাজমিস্ত্রী নুরুর পরিবার জ্বালানি কাঠ ও সেন্টারিং এর মালামাল সংর¶ণ করে আসছিল। তাদের ধারণা নেশাগ্রস্তরা নেশা করার সময় এ ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে নাগরপুর থানা পুলিশের এসআই শ্রীজীব বলেন, তদন্ত চলমান, তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারন ও জড়িত থাকলে তাদের নাম বলা যাবে। তবে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা ধারনা করছি শর্ট সার্কিটের কারনে অগ্নিসংযোগ হতে পারে। ভবনটিতে ধাতু পদার্থ ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন পুরোপুরি নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর