মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন (৩৫) নামের চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাটোর-পাবনা মহাসড়কের চেয়ারম্যার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত চালক জেলার সদর উপজেলার উত্তর পটুয়া পাড়ার খলিলুর রহমানের পুত্র। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বনাপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, নাটোর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ড ১১-৩১০৪) সাথে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর