মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

লামায় এক শিশু চালক ট্রলি চাপায় মৃত্যু

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় একটি রাস্তার উন্নয়ন কাজে বালু সরবরাহে নিয়োজিত ট্রলি গাড়ি চাপা পড়ে মো. শাহ জাহান (১৫) নামের এক শিশু চালক নিহত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার রুপসীপাডা ইউনিয়নের পূর্বশীলেরতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহ জাহান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী (৩ নং ওয়ার্ড) বাসিন্দা মো. মনছুর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে শীলেরতুয়া থেকে রুপসীপাডা বাজার পর্যন্ত নির্মাণাধীন কাজে ট্রলি যোগে বালু সরবরাহ করে আসছে মো. শাহ জাহান। প্রতিদিনের মত সকালে ১০টার দিকে সড়কে বালু সরবরাহ করতে গেলে অসাবধানতা বশত মো. শাহ জাহান গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ রোবীন বলেন, শাহ জাহানকে নামে চালকটি হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু বরণ করেন। আর সেক্ষেত্রে পোস্ট মডেম করে জানা তার কি রকম মৃত্যু হয়েছে। এই ব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর