মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

লামায় সড়কে পিকআপ দূর্ঘটনা নিহত ২, আহত ৩

মোঃ নাজমুল হুদা,লামা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বান্দরবানের লামায় উন্নয়ন কাজের বালু সরবরাহে নিয়োজিত একটি পিকআপ গাড়ি উল্টে মো. মানিক (৩৫) ও সুইহ্লাছিং মার্মা (৪০) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার গজালিয়া-লামা সড়কের নাপিতের ঝিরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে ও সুইহ্লাছিং মার্মা (৪০) গাইন্দা পাড়ার বাসিন্দা চিনাপ্রু মার্মার ছেলে। গুরুতর আহতরা হলেন- গাইন্দ্যা পাড়ার বাসিন্দা অংহ্ণা মার্মার ছেলে অংচিশে মার্মা (৩০), ধুংছাই মার্মার ছেলে সুছাংপ্রু মার্মা (৩৫) ও চালক মো. এনাম (৪০)। সূত্র জানায়, উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া বাজার এলাকার একটি উন্নয়ন কাজের বালু পরিবহন শেষে পিকআপ গাড়িটি শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের নাপিতের ঝিরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটিতে থাকা চার শ্রমিকসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শ্রমিক মো. মানিককে মৃত ঘোষণা করেন। আরও আহত শ্রমিক অংচিশে মার্মা ও সুইহ্লাচিং মার্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে সুইহ্লাচিং মার্মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিকআপ উল্টে হতাহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় পতিত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর