বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

কবরীর সঙ্গে শেষ দেখা হলো না শামীম ওসমানের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন। এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। সম্পর্কে তিনি আমার চাচি ছিলেন। ৬ মাস আগে ওনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বলেছি চাচি আসবো। অনেক কথা হয়েছিল সেদিন আমাদের মধ্যে। কষ্টের বিষয় আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচির বাসায়। তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে।

তিনি বলেন, তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তার মৃত্যুতে। চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর