মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বড়াইগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড 

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র মৌখাড়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বনপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় মৌখড়া বাজারের ডিজেল, পেট্রল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা সুজন এন্টারপ্রাইজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তার পাশের একই জাতীয় আল মামুন এন্টারপ্রাইজ এবং শাহমখদুম ওয়ার্কশপ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে বনপাড়া পড়ে নাটোর ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিস দল এসে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ডিজেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অন্তত ৩০০ গ্যাস সিলিন্ডার ও ১ হাজার লিটার তেল পুড়াসহ অন্তত এক কোটি টাকার সম্পাদ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রে আনতে আমাদের কর্মী আহত। তাকে প্রাথমিক চিকিৎষা দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শি কাউসার আহমেদ জানান, হঠ্যাৎ করেই সুজন ইন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারে আগুন দেখা যায়। হ্যান্ড অক্সিজেন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, একই দোকানে গ্যাস সিলিন্ডার, পেট্রল, ডিজেল কিভাবে বিক্রয় করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর