মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

হরিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ শক্ লেগে ১ জনের মৃত্যু

জহরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ পাম্পে বৈদ্যুতিক শক্ লেগে মসলিম উদ্দীন(৫৫) নামে এক ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের তোররা নয়াবস্তি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মুসলিম উদ্দীন। মেম্বার রায়হান ও স্থানীয় সুত্রে জানা যায়, নিজ ধান ক্ষেতে পানি নেওয়ার জন্য পাশ্ববর্তী গ্রামের মনির উদ্দিনের পাম্পে যায় মুসলিম । শনিবার সকালে স্বামী মসলিম বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখতে পায়, মসলিমের দেহ মাটিতে পড়ে আছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আওঙ্গজেব ঘটনার সত্যতা স্বীকার বলেন এ ব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর