মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মালবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে বরিশাল সদর উপজেলার টুমচর দাখিলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫২)সহ দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার বেলা সোয়া বারোটার দিকে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনার খবর পেয়ে বিএমপির বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২০) ও তার পিতা মোটরসাইকেল আরোহী মাওলানা হেলাল উদ্দিনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার সময় চালক আলাউদ্দিন মারা যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) সানোয়ার হোসেন জানান, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল জলিল, সরকারি শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও তার পুত্র চালক আলাউদ্দিন মোটরসাইকেলযোগে বরিশাল নগরীতে আসার পথে দুর্ঘটনাস্থলের বিপরীতদিক থেকে আসা কংক্রিট বহনকারী ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হন। গুরুত্বর আহত মাওলানা হেলাল উদ্দিনকে শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর