বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঢাকা আসছেন বাইডেনের বিশেষ দূত জন কেরি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি ঢাকা সফরে আসছেন। আগামী ৯ এপ্রিল কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আসবেন তিনি। জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে দেশটির প্রেসিডেন্টের বিশেষ বার্তা নিয়ে ঢাকা আসবেন তিনি। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন। এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ এ দূত। তার সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর