মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনা আক্রান্ত আবুল হায়াত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা।

নাতাশা বলেন, পজিটিভ হওয়ার পর গতকাল রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্ট্যাবল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।

তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন নাতাশা। এ ছাড়াও ফোন কল ও এসএমএস না করার জন্য সবাইকে আহ্বান করেছেন তিনি। নাতাশা বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।

এমন সময় সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের সদস্যদের জন্য একটু দোয়া করবেন’।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর