বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বিশ্বে সামরিক শক্তিতে ৪৫তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৭৪৭৩। সূচক অনুযায়ী এখন বিশ্বে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে চীন। ফলে দ্বিতীয় অবস্থানে চলে গেছে। যুক্তরাষ্ট্র। এর পরেই অবস্থান রাশিয়া, ভারত ও জাপানের। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে শুধু পাকিস্তান আছে ১০ নম্বরে। বাকিরা সবাই আছে বাংলাদেশের অনেক পেছনে। প্রতিবেশী আরেক দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। বিভিন্ন দেশের সামরিক শক্তির নানা দিক জরিপ করে গত রবিবার এ সূচক প্রকাশ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট। সূচক প্রকাশ উপলক্ষে এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শক্তির এই তালিকা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দেশের সামরিক খাতের বাজেট, সক্রিয় ও নিষ্ক্রিয় সেনার সংখ্যা, পদাতিক, বিমানসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং অবকাঠামো ও অস্ত্র গোলাবারুদের মতো বিষয় বিশ্লেষণ করে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এই তালিকায় আফগানিস্তান ৭৫, শ্রীলঙ্কা ৭৯, নেপাল ১১৯, ভুটান ১৪০ নম্বর অবস্থানে রয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর